আজ বৃহস্পতিবার | ০৯ জুলাই ২০২৬

 শিরোনাম
মৌলভীবাজারে কমলগঞ্জে ধলাই নদীর বাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবলীগ নেতা গ্রেপ্তার উজানের ঢলে সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করল ‘উবার’ এম‌সি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে তরুণীকে ধর্ষণের মামলার রায় ১৪ ‍জুলাই লঘুচাপের প্রভাবে সিলেটে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আভাস, অতি ভারী বর্ষণের শঙ্কা দেশের অন্যান্য বিভাগ থেকে কম মসজিদ সিলেট বিভাগে, সংখ্যায় ২২ হাজার সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া কমানোর দাবি সংসদে তুললেন এমরান চৌধুরী এমপি কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টারে ফাইনালে সুইজারল্যান্ড দুই গোলে পিছিয়ে থেকেও মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

এম‌সি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে তরুণীকে ধর্ষণের মামলার রায় ১৪ ‍জুলাই

এম‌সি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে তরুণীকে ধর্ষণের মামলার রায় ১৪ ‍জুলাই

ছবিঃ সংগৃহীত


সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের মামলার আসা‌মিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ১৪ জুলাই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার। বুধবার আসা‌মি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন। তিনি বলেন, মামলার আসা‌মিপক্ষ ও রাষ্ট্রপক্ষ যু‌ক্তিতর্ক উপস্থাপন করেছে। আজ যু‌ক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৪ জুলাই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত।

 

আদালত সূত্রে জানা গেছে, মামলাটি নারী ও শিশু ট্রাইব্যুনাল থেকে গত বছরের মে মাসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলায় ২৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাঁদের মধ্যে গৃহবধূ, তাঁর স্বামী, আসামিদের স্বীকারোক্তি নেওয়া ম্যাজিস্ট্রেট, মামলার তদন্ত কর্মকর্তা, এমসি কলেজের অধ্যাপক, ওসমানী হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক রয়েছেন। সাক্ষ্য গ্রহণকালে বাদীর সাক্ষ্য নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছিল রাষ্ট্রপক্ষ।

 

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে (২০) দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং দুজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। ঘটনার পর আসামিরা পালিয়ে গেলেও তিন দিনের মধ্যে পুলিশ ও র‍্যাব অভিযান চালিয়ে ছয়জন নাম উল্লেখিত ও সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করে। পরে তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ডিএনএ পরীক্ষায় আট আসামির মধ্যে ছয়জনের সঙ্গে ধর্ষণের আলামতের মিল পাওয়া যায়। ২০২১ সালের ৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা, শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

 

সূত্রঃ প্রথম আলো

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)