আজ রবিবার | ১৮ অক্টোবর ২০২৬

 শিরোনাম
নিরাপত্তা স্বার্থে বিমানের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত জৈন্তাপুরে কলাপাতার নিচে মিলল মাদক, আটক ৩ সিলেটে নির্মাণাধীন ভবন থেকে কানাইঘাটের বৃদ্ধের মরদেহ উদ্ধার, আটক ১৩ দিরাইয়ে হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত ২ সিলেটে ৬৩৩ পূজামণ্ডপে ৪১১২ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন গোলাপগঞ্জ যুবলীগ নেতা গ্রে ফ তা র ওজর ছাড়া স্বামী হক থেকে বঞ্চিত করলে স্ত্রী কি তালাক দিতে পারবেন কানাইঘাট সীমান্তে পড়ে আছে খালেদের মরদেহ গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে নারীরে ধর্ষণ, জাহিদুলের বিরুদ্ধে মামলা সৌদি আরবে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ড: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

ভারতীয় খাসিয়াদের গুলিতে গোয়াইনঘাটের যুবক নিহত

ভারতীয় খাসিয়াদের গুলিতে গোয়াইনঘাটের যুবক নিহত

ছবিঃ সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। তিনি ভারত থেকে চোরাইপথে পণ্য এনে বাংলাদেশে বিক্রি করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে ঘটনার সময় তিনি কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে মিনহাজ উদ্দিন উপজেলার সোনারহাট-লাখাট সীমান্ত পেরিয়ে ভারতের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় প্রবেশ করলে খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন।

 

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে তারা নিহতের বাড়িতে যান এবং বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবহিত করেন।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খাসিয়ার গুলিতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মিনহাজ উদ্দিন ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে চুরি বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন। সেখানে খাসিয়ার গুলিতে তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে বাংলাদেশে নিয়ে আসার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

তিনি আরও জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)