আজ সোমবার | ০২ নভেম্বর ২০২৬

 শিরোনাম
কমলগঞ্জে জমি বিক্রির জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযান ইয়াবা ও ভারতীয় মদসহ আটক ১ গোলাপগঞ্জে জনদুর্ভোগ নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ সিলেট-তামাবিল সড়কে বাসভাড়া বাড়ালো, কোথায় কত বিয়ানীবাজারে এইচএসসিতে ধস, আলিমে তুলনামূলক সন্তোষজনক যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, চলতি মাস থেকে কার্যকর পাঁচ মাসেও মৃত্যুর রহস্য উদঘাটন হয়নি বিয়ানীবাজারের রূপকের বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক কানাইঘাটসহ সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় পণ‍্য জব্দ করলো বিজিবি অন্ধত্বকে জয় করে জিপিএ-৫ পেলেন জুড়ীর মৌমি

সপ্তাহজুড়ে সিলেটে ভারী বৃষ্টি অব‍্যাহত থাকবে

সপ্তাহজুড়ে সিলেটে ভারী বৃষ্টি অব‍্যাহত থাকবে

ছবিঃ সংগৃহীত


সিলেটে আজও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির প্রবণতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আজ থেকে আগামী সপ্তাহজুড়েই বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

রোববার (১৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃষ্টিপাতের এ ধারা আগামী কয়েক দিন অব্যাহত থাকবে। বিশেষ করে ২২ ও ২৩ জুলাই সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড়ঘেঁষা এলাকায় ভূমিধসের ঝুঁকি এবং নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

 

এদিকে ভারী বৃষ্টিপাত–সংক্রান্ত বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে সিলেটের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন হবে না। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণাঞ্চলের পাশাপাশি সিলেট বিভাগেও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)