আজ বুধবার | ০৫ আগস্ট ২০২৬

 শিরোনাম
‘ধর্ষণ করেন’ স্কুল ছাত্রীকে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া, সালিশে যে সাজা সিলেটে ডিবি পরিচয়ে কিশোরকে তুলে নেওয়ার চেষ্টা, স্থানীয়দের বাধায় ব্যর্থ বিয়ানীবাজার সরকারী কলেজের সাবেক প্রফেসর মো. শহীদুল আলম সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানভুক্ত আসামীসহ গ্রেফতার ২ তীব্র লোডশেডিং, ভুতুড়ে বিলে চরম দূর্ভোগে বিদু‍্যৎ গ্রাহক বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয‍্যায় উন্নীত সম্প্রসারণে জায়গা পরিদর্শনে এমপি এমরান চৌধুরী টাঙ্গুয়ার হাওরে যে নিষেধাজ্ঞা দিল প্রশাসন জৈন্তাপুর বাজারে পচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা সিলেট নগরের বিভিন্ন স্থানে অবৈধ ভারতীয় সিগারেট বিক্রির দায়ে জরিমানা গোয়াইনঘাটে ইয়াবা সহ দুইজন গ্রেফতার

বিয়ানীবাজার সরকারী কলেজের সাবেক প্রফেসর মো. শহীদুল আলম সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান

বিয়ানীবাজার সরকারী কলেজের সাবেক প্রফেসর মো. শহীদুল আলম সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান

ছবি: সংগৃহীত


সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের দর্শন বিভাগের অধ্যাপক ও সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহীদুল আলম। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। 

 

সিলেট শিক্ষা বোর্ডের সর্বশেষ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। এর আগে নতুন চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম তাঁর কর্মজীবনে বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদকের দায়িত্বেও সুনামের সাথে নিয়োজিত ছিলেন।

 

​শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ বেতন ও বেতনক্রমে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি পদসংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। এছাড়া নিয়ম অনুযায়ী ভবিষ্য তহবিল, যৌথ বীমা এবং অন্যান্য তহবিলে চাঁদা প্রদান করবেন। সরকারি বাসস্থানের সুবিধা গ্রহণ করলে তিনি বাড়ি ভাড়া ভাতা পাবেন না এবং সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ দ্বারা তার চাকরি নিয়ন্ত্রিত হবে।



জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

এদিকে সিলেট শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বীর আহমদ স্যার ও উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম স্যার।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)