আজ মঙ্গলবার | ১১ আগস্ট ২০২৬

 শিরোনাম
গোলাপগঞ্জে এসএসসিতে কমেছে পাশের হার ও জিপিএ-৫ বিয়ানীবাজারে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে সীমান্ত সড়কের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমরান চৌধুরী এমপি জৈন্তাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা-সিলেট মহাসড় দুর্ঘটনা, এবার ৩ জনের প্রাণহানি বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার পাশের হার ৫০.৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন সিলেটে এসএসসিতে প্রায় অর্ধেকই ফেল সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে খলনায়ক ডন গ্রেফতার কাল এসএসসি পরীক্ষার ফলাফল, যেভাবে জানা যাবে

গোলাপগঞ্জে এসএসসিতে কমেছে পাশের হার ও জিপিএ-৫

গোলাপগঞ্জে এসএসসিতে কমেছে পাশের হার ও জিপিএ-৫

ছবি: ফাইল


মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ঘোষিত ফলাফলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সারাদেশের ন্যায় সোমবার (১০ আগস্ট) ফলাফল প্রকাশিত হয়েছে।

 

উপজেলায় এবারের এসএসসিতে পাশের হার ৬৫ শতাংশ যা গত বছর ছিলো ৭৩.৬৯ শতাংশ ও দাখিলে পাশের হার ৬১.৯৮ শতাংশ যা গত বছর ছিলো ৬৮.০৯শতাংশ।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর স্কুল ও মাদ্রাসা মিলিয়ে উপজেলার ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

 

এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৬৮৪ জন। তাছাড়া অকৃতকার্য হয়েছেন আরও ১,৫০৮জন। জিপিএ-৫ পেয়েছে ৬২জন।

এদিকে উপজেলার ৩৬টি স্কুল থেকে ৩ হাজার ৩৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে কৃতকার্য হয়েছে ২ হাজার ১৫৯ জন ও অকৃতকার্য হয়েছে ১ হাজার ১৮৬ জন। পাশের হার ৬৫শতাংশ।

 

২২টি স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৬০ জন। সবচেয়ে বেশি ১৯ টি জিপিএ-৫ পেয়েছে এল বি গ্রীণফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়।

 

এছাড়া উপজেলার ২৩টি মাদ্রাসা থেকে ৮৪৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে কৃতকার্য হয়েছে ৫২৫ জন ও অকৃতকার্য হয়েছে ৩২২জন। পাশের হার ৬১.৯৮শতাংশ।

 

গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রব্বানী মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)