আজ মঙ্গলবার | ০৬ অক্টোবর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজার থেকে নারী নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি ঢাকায় মেয়র প্রার্থী সিলেট-৬ আসনের জামাত প্রার্থী সেলিম উদ্দিন সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু, রাতে অযথা ঘোরাঘুরি, আড্ডা দিলেই ধরবে পুলিশ কুড়ারবাজারকে হারিয়ে বৈরাগীবাজারের কইরবন্দ চ‍্যাম্পিয়ন সিলেটে পৃথক অভিযানে ভারতীয় পণ্যের চালান ফেলে পলায়ন দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি গোয়াইনঘাটে প্রায় ৪ কেজি ভারতীয় জিরাসহ ২ যুবক আটক সিলেটে ফেসবুকে পোস্ট নিয়ে যুবক খুন, দুই পক্ষের সংঘর্ষ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে লাখ লাখ টাকার পণ্য উদ্ধার জুমার দিনের বরকত লাভে যে ১৫ আমল করবেন

বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান

বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান

ছবি: সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ ওয়ান স্টেজ টু এনভেলাপ পদ্ধতিতে এ দরপত্র আহ্বান করেছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বাক্ষরিত দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত নকশা অনুসারে কলেজের মূল ফটক নির্মাণ করা হবে। দরপত্রের সিডিউল আগামী ২৫ আগস্ট ২০২৬ থেকে অফিস চলাকালীন সময়ে বিক্রি শুরু হবে। সিডিউল বিক্রির শেষ সময় ৬ সেপ্টেম্বর ২০২৬।

দরপত্র জমা দেওয়ার শেষ সময় ৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২টা। একই দিন দুপুর সাড়ে ১২টায় বৈরাগীবাজার আইডিয়াল কলেজের অধ্যক্ষের কার্যালয়ে দরপত্র খোলা হবে। দরপত্র সিডিউলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা, যা অফেরতযোগ্য।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৃত ঠিকাদাররা নিজস্ব প্যাডে নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র জমা দিতে পারবেন। দরপত্রের সঙ্গে ঠিকাদারি ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন, টিআইএন সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

দরপত্রদাতাদের শুধু গেট নির্মাণের শ্রমিক মজুরি উল্লেখ করতে হবে। কলেজ কর্তৃপক্ষ নির্মাণকাজের প্রয়োজনীয় মূল কাঁচামাল—ইট, বালু, সিমেন্ট ও রড—সরবরাহ করবে। অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম ঠিকাদারকে নিজস্ব ব্যবস্থাপনায় সরবরাহ ও ব্যবহার করতে হবে। নির্মাণকাজে প্রয়োজনীয় পানি ছিটানোর কাজও ঠিকাদারকে সম্পন্ন করতে হবে।

কার্যাদেশ পাওয়ার পর সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে কলেজে সংরক্ষিত নকশা অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন করার শর্ত দেওয়া হয়েছে। নকশায় কোনো ধরনের পরিবর্তন করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো অসত্য তথ্য দাখিল করা হলে সংশ্লিষ্ট দরপত্র বাতিল বলে গণ্য হবে। কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো দরপত্র গ্রহণ, পরিবর্তন বা সব দরপত্র বাতিল করার ক্ষমতা কলেজ কর্তৃপক্ষ সংরক্ষণ করে। সর্বনিম্ন দরপত্র গ্রহণে কলেজ কর্তৃপক্ষ বাধ্য থাকবে না এবং এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

দরপত্র বিজ্ঞপ্তিটি বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ৫ নম্বর কুড়ারবাজার ইউনিয়ন পরিষদ, কলেজের নোটিশ বোর্ড ও কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় পত্রিকায়ও বিজ্ঞপ্তিটি প্রকাশের কথা উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)