আজ বৃহস্পতিবার | ১৯ নভেম্বর ২০২৬

 শিরোনাম
সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার জৈন্তাপুর সীমান্তে বিস্ফোরক উদ্ধার, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিয়ানীবাজারের বালিঙ্গা খালে অবৈধভাবে মাছ শিকার, উঠেছে অভিযোগ চায়ের দেশে শীতের আগমন, শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৫.২ ডিগ্রি ২৯ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন, ভোট হবে বিয়ানীবাজার-গোলাপগঞ্জ পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, গোলাপগঞ্জে নিহত ১ পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, ঘোষণায় স্থানীয়দের মাঝে আনন্দের জোয়ার গোয়াইনঘাট সীমান্তে অস্ত্রসহ ঢুকলেন বিএসএফ সদস্য, আটক করলো বিজিবি নারী ক্রিকেটে সিলেটের সাফল্য, জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন

সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে লাখ লাখ টাকার পণ্য উদ্ধার

সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে লাখ লাখ টাকার পণ্য উদ্ধার

ছবি: সংগৃহীত


সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮ লাখ ২১ হাজার ৯৮৫ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীন বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, উৎমা, প্রতাপপুর, বাংলাবাজার ও সংগ্রাম বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় কম্বল, জিরা, ফল, কসমেটিকস, চকলেট, বিস্কুট, সুপারি, সনপাপড়ি, কিসমিস ও জুস জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় লেডিস সোয়েটার ও মৃগেল মাছ আটক করা হয়েছে।

 

আটক করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ২১ হাজার ৯৮৫ টাকা। তবে এসব পণ্যের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। পণ্যগুলোর চালান কারা ফেলে গেছে সেটাও সনাক্ত করতে পারেনি বিজিবি।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।

 

আটক করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

 

সূত্র: সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)