আজ রবিবার | ১৮ অক্টোবর ২০২৬

 শিরোনাম
নিরাপত্তা স্বার্থে বিমানের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত জৈন্তাপুরে কলাপাতার নিচে মিলল মাদক, আটক ৩ সিলেটে নির্মাণাধীন ভবন থেকে কানাইঘাটের বৃদ্ধের মরদেহ উদ্ধার, আটক ১৩ দিরাইয়ে হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত ২ সিলেটে ৬৩৩ পূজামণ্ডপে ৪১১২ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন গোলাপগঞ্জ যুবলীগ নেতা গ্রে ফ তা র ওজর ছাড়া স্বামী হক থেকে বঞ্চিত করলে স্ত্রী কি তালাক দিতে পারবেন কানাইঘাট সীমান্তে পড়ে আছে খালেদের মরদেহ গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে নারীরে ধর্ষণ, জাহিদুলের বিরুদ্ধে মামলা সৌদি আরবে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ড: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

বড়লেখা সীমান্তে বিজিবির সাথে ‘গোলাগুলির’ পর ভারতীয় ‘চোরাকারবারি’ আটক

বড়লেখা সীমান্তে বিজিবির সাথে ‘গোলাগুলির’ পর ভারতীয় ‘চোরাকারবারি’ আটক

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত অবস্থায় এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। আটক বালাই দাস চোরাকারবারি বলে দাবি বিজিবির। 

বালাই দাসের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বড়লেখা সীমান্তবর্তী কুমারশাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন শুক্রবার সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত ব্যবহার করে বাংলাদেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশ করানোর চেষ্টা করছে।

এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগষ্ট)  রাত ১০টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি ছোড়ে।

 একপর্যায়ে কয়েকজন চোরাকারবারী পালিয়ে গেলেও আহত অবস্থায় ভারতীয় নাগরিক বলাই দাসকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ভারতীয় নাগরিক সীমান্তবর্তী চোরাচালান চক্রের সঙ্গে জড়িত জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, উদ্ধার করা অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)