আজ রবিবার | ৩০ আগস্ট ২০২৬

 শিরোনাম
বড়লেখায় গৃহবধূকে নির্যাতন করে হত‍্যার অভিযোগ, পরিবারের ন‍্যায় বিচারের দাবি সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত সিলেটে ত্রিমুখী সংঘর্ষ বাসচাপায় পিষ্ট অটোরিকশা ও বাইক বিয়ানীবাজারের লাউতার সেই নৌকা বাইচ আজ বড়লেখা সীমান্তে বিজিবির সাথে ‘গোলাগুলির’ পর ভারতীয় ‘চোরাকারবারি’ আটক জুমার দিনে মুমিনের ১২ কাজ সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা কাতারে নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর পরিবারকে ৩ লাখ টাকা করে অনুদান তুলে দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী বিয়ানীবাজার সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বি ত র ণ 

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ

সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ

ছবি: সংগৃহীত


সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়।

 

বিজিবি জানায়, তামাবিল, বিছনাকান্দি, লাফার্জ, সোনারহাট, সেনালীচেলা, পান্থুমাই, সংগ্রাম এবং প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, কসমেটিকস, চকলেট, কম্বল, জিরা, দুধ, বাসমতি চাল, বাটার, বিস্কুট, ট্যাং ও মোটরসাইকেল জব্দ করে। বাংলাদেশ থেকে পাচারকালে উদ্ধার করা হয় রসুন। জব্দকৃত পশু পণ্যের বাজার মূল্য প্রায় ৪৬ লাখ ৩৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)