আজ সোমবার | ৩১ আগস্ট ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস ইয়াবা সহ জকিগঞ্জের কামাল আটক বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস ইয়াবা সহ জকিগঞ্জের কামাল আটক গোয়াইনঘাট সীমান্তে মানবপাচার চক্রের সদস্য কাউসার গ্রেপ্তার গোলাপগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা আ.লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেফতার-বিয়ানীবাজার পুলিশের কাছে হস্তান্তর, সিলেট আদালতে হাজির করা হবে সিলেটের হবে আরেকটি নতুন স্টেডিয়াম বড়লেখায় গৃহবধূকে নির্যাতন করে হত‍্যার অভিযোগ, পরিবারের ন‍্যায় বিচারের দাবি সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতার’ বাধা উপক্ষো করে জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত সিলেটে ত্রিমুখী সংঘর্ষ বাসচাপায় পিষ্ট অটোরিকশা ও বাইক

গোলাপগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা

গোলাপগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত


গোলাপগঞ্জে মাদকদ্রব্য গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার ভাদেশ্বর–মীরগঞ্জ বাজারসংলগ্ন আলহেরা একাডেমির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

পুলিশ জানায়, এসআই মো. রোজেল মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও স্থানীয় উপস্থিত জনসাধারণের সহায়তায় মাদকদ্রব্য গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

 

আটকৃতরা হলেন – চাঁদপুর জেলার চাঁদপুর থানার হাইমচর এলাকার মো. মনির মিয়ার ছেলে রামিম আহমদ (২৫) ও সিলেটের বিয়ানীবাজার থানার খরগ্রাম নয়াপাড়া এলাকার মৃত ছানু মিয়ার ছেলে জুবের আহমদ (৩০)।

 

পরে রোববার (৩০ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামের পরিচালনায় মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছবেদ আলী বলেন – আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)