আজ মঙ্গলবার | ০১ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
জৈন্তাপুরে বিজিবি সদস্য জামিল হাসানের মরদেহ উদ্ধার নিউইর্য়ক পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ পদে পদোন্নতি পেলেন বৈরাগীবাজারের ইকবাল হোসেন আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর মেসির মন্ত্রীসভায় অনুমোদন পেল নবম পে-স্কেল জকিগঞ্জে ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই মারা গেলেন বাবাও বিয়ানীবাজারের আ.লীগ নেতা পল্লব সিলেটের আদালতে, শুনানি শেষে কারাগারে প্রেরণ বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস ইয়াবা সহ জকিগঞ্জের কামাল আটক বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস ইয়াবা সহ জকিগঞ্জের কামাল আটক গোয়াইনঘাট সীমান্তে মানবপাচার চক্রের সদস্য কাউসার গ্রেপ্তার গোলাপগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা

নিউইর্য়ক পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ পদে পদোন্নতি পেলেন বৈরাগীবাজারের ইকবাল হোসেন

নিউইর্য়ক পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ পদে পদোন্নতি পেলেন বৈরাগীবাজারের ইকবাল হোসেন

ছবি: মুহাম্মদ ইকবাল হোসেন


নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে গোয়েন্দা বিভাগে ডিটেকটিভ প্রথম গ্রেড পদে পদোন্নতি পেয়েছেন সিলেট জেলার বিয়ানীবাজার থানার বৈরাগীবাজার এলাকার আরিজখাঁটিলা গ্রামের বাসিন্দা মুহাম্মদ ইকবাল হোসেন। সোমবার (৩১ আগস্ট) তিনি বাংলাদেশী হিসেবে এনওয়াইপিডি এর ইতিহাসে দ্বিতীয় ডিটেকটিভ প্রথম গ্রেড পদে পদোন্নতি পান। 

 

সোমবার স্থানীয় সময় সকাল ১০ ঘটিকার সময় নিউইয়র্ক পুলিশের হেড কোয়ারটারে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে পদোন্নতির সনদ তুলেদেন পুলিশ কমিশনার জেসিকা টিস। 

 

ইকবাল হোসেন ১৯৯০ সালে মাত্র ৬ বছর বয়সে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি এখানকার স্কুলে প্রথম শ্রেণি থেকে শুরু করে কলেজ পর্যন্ত পড়াশোনা করেন। তিনি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় শেষে হাইস্কুল ফর হেলথ প্রফেশনস অ্যান্ড হিউম্যান সার্ভিস থেকে হাইস্কুল ডিপ্লোমা অর্জন করার পর সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্ক (লেহম্যান কলেজ) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।  

 

ইকবাল হোসেন ২০০৬ সালের জুলাই মাসে এনওয়াইপিডি (NYPD)-তে যোগ দেন। দীর্ঘ ৬ মাস একাডেমি প্রশিক্ষণের পর তিনি প্রায় ১ বছর ৩২ প্রিসিনক্টে (32 Precinct) , ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত প্রায় চার বছর ২৬ প্রিসিনক্টে (26 Precinct) ক্রাইম কন্ট্রোল এবং ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রায় তিন বছর কাউন্টার টেররিজম (সন্ত্রাস দমন) ব্যুরোর অন্তর্গত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কমান্ডে দায়িত্ব পালন করেন ২০১৪ সালের ডিসেম্বর মাসে ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরোতে (Internal Affairs Bureau) যোগ দেন । 

 

তিনি ২০১৬ সালের জুন মাসে ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরো থেকে সর্ব প্রথম ‘ডিটেকটিভ তৃতীয় গ্রেড’ পদে পদোন্নতি লাভ করে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরোর ‘ফোর্স ইনভেস্টিগেটিভ গ্রুপ’ (Force Investigative Group) ‘গ্রুপ ৫৪’ (Group 54) যাহা পুলিশ ডিপার্টমেন্টের সবচাইতে চ্যালেঞ্জিং গ্রুপে যোগদান করে ২০২২ সালের এপ্রিল মাসে ‘ডিটেকটিভ দ্বিতীয় গ্রেড’ পদে পদোন্নতি লাভ করেন।

 

তিনি জানান আমার এ অর্জন শুধু আমার না এটা আমার বৈরাগীবাজার এলাকা তথা সমগ্র বাংলাদেশ ও এখানকার আমাদের কমিনিটির।  আমার এই পর্যায়ে আসার আমার মা, বাবার দোয়া এবং ‌পরিশ্রম, চরম অধ্যবসায়, প্রজ্ঞা, জ্ঞান, কঠোর নিষ্ঠার ফলে এনওয়াইপিডি-র গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ গ্রেড ডিটেকটিভ প্রথম গ্রেড' পদে পদোন্নতি পেয়েছি।

 

ইকবাল হোসেন বৈরাগীবাজার এলাকার আরিজখাঁটিলা গ্রামের আব্দুল খালিক ও ইরামতি বেগমের দম্পতির দ্বিতীয় পুত্র তিনির তিন পুত্র ও সহধর্মিনী নিলুফা বেগমকে নিয়ে নিউইর্য়কের সাউথ ওজন পার্কে বসবাস করেন। এই দীর্ঘ যাত্রাপথে স্ত্রী, বাবা-মা, ভাইবোন ও বন্ধুদের অসামান্য সমর্থন ও ত্যাগের কথা তিনি গর্বের সাথে স্বীকার করেন। 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)