আজ মঙ্গলবার | ০১ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
জৈন্তাপুরে বিজিবি সদস্য জামিল হাসানের মরদেহ উদ্ধার নিউইর্য়ক পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ পদে পদোন্নতি পেলেন বৈরাগীবাজারের ইকবাল হোসেন আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর মেসির মন্ত্রীসভায় অনুমোদন পেল নবম পে-স্কেল জকিগঞ্জে ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই মারা গেলেন বাবাও বিয়ানীবাজারের আ.লীগ নেতা পল্লব সিলেটের আদালতে, শুনানি শেষে কারাগারে প্রেরণ বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস ইয়াবা সহ জকিগঞ্জের কামাল আটক বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস ইয়াবা সহ জকিগঞ্জের কামাল আটক গোয়াইনঘাট সীমান্তে মানবপাচার চক্রের সদস্য কাউসার গ্রেপ্তার গোলাপগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা

জৈন্তাপুরে বিজিবি সদস্য জামিল হাসানের মরদেহ উদ্ধার

জৈন্তাপুরে বিজিবি সদস্য জামিল হাসানের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে ওয়াচ টাওয়ার থেকে জামিল হাসান শিষ (২৫) নামে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিহত জামিল হাসান শিষ সিপাহী নম্বর-১১৪১০১। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে।

 

গত ২২ আগস্ট থেকে তিনি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন জৈন্তাপুর উপজেলার কেন্দ্রী সীমান্তবর্তী মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা হতে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় মিনাটিলা বিওপির ওয়াচ টাওয়ারে গলায় ফাঁস দেন জামিল হাসান। পরে বিষয়টি জানাজানি হলে সকাল ৭টার দিকে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।

 

এ সময় ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিমও বিওপি ক্যাম্পে উপস্থিত ছিলেন।

 

পরে সহকারী কমিশনার (ভুমি) ও বিজিবি কর্তৃপক্ষের উপস্থিতিতে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনার কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় বিজিবির উর্ধবতন কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায় নি।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)