ছবি: এআই
ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশের মতো বিয়ানীবাজার উপজেলাতেও তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এই ঘোষণার সাথে সংহতি প্রকাশ করে এবং স্থানীয় পর্যায়ে ডেঙ্গুর বিস্তার রোধে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে বিভিন্ন পাড়া-মহল্লায় একযোগে এই পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ঝোপঝাড় ও জমে থাকা পানি পরিষ্কার করা এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
বিয়ানীবাজারের প্রতিটি ওয়ার্ড, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় এডিস মশার বিস্তার রোধে স্প্রে ও ফগার মেশিন দিয়ে লার্ভিসাইড ছিটানোর পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হয়েছে।
আজ থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়েই অব্যাহত থাকবে। বিয়ানীবাজারের প্রতিটি নাগরিককে ডেঙ্গু মুক্ত রাখতে নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি এই জাতীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.