আজ সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
আবাসিক হোটেলে অনৈতিক কাজ ৬ নারী-পুরুষকে ধরে পুলিশে দিল জেন-জিরা বিয়ানীবাজারে ফাঁকা ঘরে চুরি: ৭২ ঘণ্টার মধ্যে ২ চোর আটক, পুলিশে সোপর্দ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস সাগরের রুপালী ইলিশ হাকালুকি হাওরে ধরা পড়েছে বিয়ানীবাজারের মাথিউরায় রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি এমরান চৌধুরী বিয়ানীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন সাগর-রুনি হত্যা মামলায় ১৩ বছর ধরে বিনাবিচারে কারাগারে বড়লেখার এনাম শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেটে পুলিশের পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেফতার যুক্তরাজ্যে ১ কোটি ২৬ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস

ছবি:এআই


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এক বিশাল অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

‎‎ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত উপজেলার নতুন ভাংগা হাওর, বিছানাকান্দি জিরো পয়েন্ট, গোরাগ্রাম এবং মনোরতল বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন।

 

‎অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগে মোট ৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষ্য ও জবানবন্দির ভিত্তিতে ৩ জন ব্যক্তি বালু উত্তোলনের সাথে সরাসরি জড়িত না থাকায়, ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে লিপ্ত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

 

বাকি ৩ জনকে দোষী সাব্যস্ত করে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী সর্বমোট ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত ২টি নৌকা ঘটনাস্থলেই ভেঙে বিনষ্ট করে দেওয়া হয়।

‎আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও টাস্কফোর্সকে সহায়তার জন্য অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

 

‎‎অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন জানান, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পরিবেশের ক্ষতি করে এবং আইন অমান্য করে যারা বালু বা মাটি উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় এমন টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

 

সূত্র: সিলেট টুডে

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)