আজ সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
আবাসিক হোটেলে অনৈতিক কাজ ৬ নারী-পুরুষকে ধরে পুলিশে দিল জেন-জিরা বিয়ানীবাজারে ফাঁকা ঘরে চুরি: ৭২ ঘণ্টার মধ্যে ২ চোর আটক, পুলিশে সোপর্দ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৩ জনের জরিমানা, নৌকা ধ্বংস সাগরের রুপালী ইলিশ হাকালুকি হাওরে ধরা পড়েছে বিয়ানীবাজারের মাথিউরায় রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এমপি এমরান চৌধুরী বিয়ানীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন সাগর-রুনি হত্যা মামলায় ১৩ বছর ধরে বিনাবিচারে কারাগারে বড়লেখার এনাম শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেটে পুলিশের পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেফতার যুক্তরাজ্যে ১ কোটি ২৬ লাখ টাকার স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান

বিয়ানীবাজারে ফাঁকা ঘরে চুরি: ৭২ ঘণ্টার মধ্যে ২ চোর আটক, পুলিশে সোপর্দ

বিয়ানীবাজারে ফাঁকা ঘরে চুরি: ৭২ ঘণ্টার মধ্যে ২ চোর আটক, পুলিশে সোপর্দ

ছবি: এআই


বিয়ানীবাজারে ফাঁকা ঘরের গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণ ও নগদ ৬০ হাজার টাকা চুরির ঘটনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে দুই চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।

ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি উপজেলার ছোটদেশ গ্রামের মালি টিকর পাড়ার একটি পরিবারের সবাই ঘর খালি রেখে একটি বিয়েতে অংশ নিতে যান। এই সুযোগে চোর চক্র ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে বাড়ির লোকজন ফিরে এসে চুরির বিষয়টি বুঝতে পেরে গ্রামের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন এবং চোরদের শনাক্ত করেন।

ঘটনার পর শনিবার বিকেলে অভিযুক্ত চক্রের এক সদস্য বিয়ানীবাজার পৌর শহরের নিউ মার্কেটে একটি মোটরসাইকেল কিনতে আসেন। এ সময় স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে আটক করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। আটককৃতদের স্থানীয় জনগণের সহযোগিতায় স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)