আজ রবিবার | ০১ নভেম্বর ২০২৬

 শিরোনাম
কানাইঘাটসহ সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় পণ‍্য জব্দ করলো বিজিবি অন্ধত্বকে জয় করে জিপিএ-৫ পেলেন জুড়ীর মৌমি এইচএসসি: সিলেটে পাসের হার ৫০.৯০, জিপিএ ৫ পেলেন ১২০৪ জন সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ইউরোপ থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযানে ২০ লক্ষাধিক টাকার ‘বুঙ্গার মাল’ জব্দ সারাদেশে এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে আল্লাহ কেন মানুষকে পরীক্ষা করেন? সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল ওসমানী হাসপাতালে ২ সাংবাদিকের ওপর ইন্টার্ণ চিকিৎসকদের হামলা

নৃত্যশিল্পীদের গণধর্ষণ, বিয়ানীবাজার থেকে গ্রেফতার মুজাহিদ

নৃত্যশিল্পীদের গণধর্ষণ, বিয়ানীবাজার থেকে গ্রেফতার মুজাহিদ

ছবি: সংগৃহীত এআই


তিতাসে নৃত্যশিল্পীদের গণধর্ষণ মামলায় প্রধান অভিযুক্ত মুজাহিদকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবির গণমাধ্যম শাখা। তারা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সিলেটের বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তার নানার বাসা থেকে মুজাহিদকে গ্রেপ্তার করা হয়।


মুজাহিদ (১৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বুড্ডা এলাকার আঙ্গুর মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গত ১০ সেপ্টেম্বর রাতে বিয়ের অনুষ্ঠান গান গাওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় কুমিল্লার চান্দিনা এলাকার দুই নৃত্যশিল্পীকে তিতাস নদীর মাঝখানে নৌকায় মুজাহিদ ও তার অপর ৫ সঙ্গী পালাক্রমে গণধর্ষণ করে। ওই নৃত্যশিল্পীদের একজনের বয়স ১৮ ও অপজনের বয়স ১৬ বছর।

 

পরে তাদের একটি ঘাটে ফেলে রেখে উধাও হয়ে যায় ৬ ধর্ষক। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে সরাইল থানায় একটি অভিযোগ দায়ের করলে (নং ১০/১১/০৯/২৬) এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং মুজাহিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

উল্লেখ্য, এই মামলার অপর এক আসামিকে ঘটনার পর সরাইল থানাপুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। অন্যান্য আসামিদের চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা সোহাগ।

 

সূত্র: সিলেট ভিউ

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)