আজ বুধবার | ১১ নভেম্বর ২০২৬

 শিরোনাম
জকিগঞ্জে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার সিলেট সীমান্তে বিজিবির অভিযান, জব্দ সাড়ে ১৭ লাখ টাকার বুঙ্গার গোলাপগঞ্জে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন, বললেন ‘দায়িত্ব আরও বেড়ে গেল’ সৌদির সঙ্গে হজ চুক্তি স্বাক্ষর, এবার ৫ হাজার বেশি হজযাত্রী যাবেন বাংলাদেশ থেকে জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ছিনতাই একদিনেই এনওয়াইপিডিতে যোগদান, বৈরাগীবাজারের তিন তরুণের নিউইয়র্কে নতুন যাত্রা গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযানে জব্দ ১০ লাখ টাকার বুঙ্গার মাল বাজারে আসছে শীতের সবজি, স্বস্তি ফেরেনি দামে

সিলেট সীমান্তে বিজিবির অভিযান, জব্দ সাড়ে ১৭ লাখ টাকার বুঙ্গার

সিলেট সীমান্তে বিজিবির অভিযান, জব্দ সাড়ে ১৭ লাখ টাকার বুঙ্গার

ছবি: সংগৃহীত


সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
 

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি ১৯ ব্যাটালিয়নের একদল সদস্য অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, ১৯ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ী বিওপির একদল সদস্য জৈন্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯৬ বিড়া ভারতীয় পান জব্দ করে যার সিজার মূল্য ধরা হয়েছে ৩৮ হাজার ৪০০ টাকা।


ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুরইঘাট বিওপির একদল সদস্য বাদশাবাজার এলাকায় অভিযান চালিয়ে ১০৮০ কেজি ভারতীয় জিরা, ৩০ পিস শাড়ী, ১৪টি কম্বল এবং ৮০ বিড়া পান জব্দ করতে সক্ষম হয় যার সিজার মূল্য ধরা হয়েছে ১৭ লাখ ২০ হাজার টাকা।

জব্দকৃত পণ্যের ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি ১৯ ব্যাটালিয়ন (জকিগঞ্জ)।

 

সূত্র: সিলেট ভিউ 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)