আজ মঙ্গলবার | ১০ নভেম্বর ২০২৬

 শিরোনাম
গোলাপগঞ্জে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন, বললেন ‘দায়িত্ব আরও বেড়ে গেল’ সৌদির সঙ্গে হজ চুক্তি স্বাক্ষর, এবার ৫ হাজার বেশি হজযাত্রী যাবেন বাংলাদেশ থেকে জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ছিনতাই একদিনেই এনওয়াইপিডিতে যোগদান, বৈরাগীবাজারের তিন তরুণের নিউইয়র্কে নতুন যাত্রা গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযানে জব্দ ১০ লাখ টাকার বুঙ্গার মাল বাজারে আসছে শীতের সবজি, স্বস্তি ফেরেনি দামে সিলেটে নতুন এমপিওভুক্তির তালিকায় যত শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বড় পরিবর্তন, পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের উদ্যোগ

প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন, বললেন ‘দায়িত্ব আরও বেড়ে গেল’

প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন, বললেন ‘দায়িত্ব আরও বেড়ে গেল’

ছবি: সংগৃহীত


বাংলাদেশ গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬-এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে সম্মাননা পেয়েছেন বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের সদস্য শাহীন আহমদ। তাঁর এ অর্জনে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি বাড়ি ফিরে তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এই অর্জন আমার কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় আজীবন নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

 

গত শনিবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন শাহীন।

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, দ্রুত তথ্য আদান-প্রদান এবং তৃণমূল পর্যায়ে সরকারি সেবা পৌঁছে দিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। এ সম্মাননার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে শাহীন আহমদের এ অর্জনে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

মহাসমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)