আজ সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
সিলেটে মাদক প্রবেশের ‘হটস্পট’ বিয়ানীবাজারের চারখাই, একমাসে কয়েক কোটি টাকার ইয়াবা উদ্ধার বড়লেখায় গৃহবধূর মৃত্যুর মামলায় ননদ গ্রেফতার বিয়ানীবাজারে পুলিশের অভিযানে পেশাদার দুই চোর গ্রেপ্তার সিলেটে জালিয়াতির অভিযোগে ‘স্টেপ’ নামে জুতার দোকান সিলগালা শ্রীমঙ্গলে বসতঘরের খাটের নিচে ১৬ ফুট অজগর উদ্ধার, আতঙ্ক বিয়ানীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তি আজ থেকে শুরু সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বিয়ানীবাজারে পৃথক অভিযানে ৯ হাজার পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ নেতা আটক বৈরাগীবাজারে আপন ভাতিজীকে ধর্ষণ করলো চাচা, এক মাস পর মামলা, অভিযুক্ত পলাতক

সিলেটে জালিয়াতির অভিযোগে ‘স্টেপ’ নামে জুতার দোকান সিলগালা

সিলেটে জালিয়াতির অভিযোগে ‘স্টেপ’ নামে জুতার দোকান সিলগালা

ছবি: সংগৃহীত


সিলেট নগরের জিন্দাবাজারে জালিয়াতির অভিযোগে ‘স্টেপ’ নামের একটি জুতার দোকানকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে অভিাযান চালিয়ে দোকানটিকে সিলগালা করা হয়।

 

স্টেপ’র এর বিরুদ্ধে ট্রেড লাইসেন্স, সাইনবোর্ড, ম্যামোসহ অন্যান্য ডকুমেন্ট জালিয়াতির অভিযোগ ওঠেছে।

 

জানা গেছে, জিন্দাবাজারের মিতালি ম্যানশনের স্টেপ নামের জুতার দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

এ সময় তাদের লাইসেন্স লগো ক্যাশম্যামোসহ অন্যান্য কাগজপত্র পাওয়া যায় ‘পায়ে পায়ে’ নামক জুতার দোকানের। এ ব্যাপরে জিজ্ঞাসাবাদে ‘স্টেপ’ কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় তাৎক্ষনিকভাবে দোকানটি সিলগালা করা হয়।

 

অভিযানের নেতৃত্বে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তাকে সহযোগীতা করে সিলেট মহানগর পুলিশের একটি দল।

 

সিলগালার বিষয়টি নিশ্চিত করেছেন দেবানন্দ সিনহা। তিনি জানান, স্টেপ-কে ৩ দিনের সময় দেওয়া হয়েছে। এরমধ্যে যথাযতভাবে কাগজপত্র বা অন্যান্য ডকুমেন্ট জমা দেওয়া হলে দোকানটি খোলে দেওয়া হবে।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)