আজ সোমবার | ২১ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
সিলেটে মাদক প্রবেশের ‘হটস্পট’ বিয়ানীবাজারের চারখাই, একমাসে কয়েক কোটি টাকার ইয়াবা উদ্ধার বড়লেখায় গৃহবধূর মৃত্যুর মামলায় ননদ গ্রেফতার বিয়ানীবাজারে পুলিশের অভিযানে পেশাদার দুই চোর গ্রেপ্তার সিলেটে জালিয়াতির অভিযোগে ‘স্টেপ’ নামে জুতার দোকান সিলগালা শ্রীমঙ্গলে বসতঘরের খাটের নিচে ১৬ ফুট অজগর উদ্ধার, আতঙ্ক বিয়ানীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তি আজ থেকে শুরু সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বিয়ানীবাজারে পৃথক অভিযানে ৯ হাজার পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ নেতা আটক বৈরাগীবাজারে আপন ভাতিজীকে ধর্ষণ করলো চাচা, এক মাস পর মামলা, অভিযুক্ত পলাতক

বড়লেখায় গৃহবধূর মৃত্যুর মামলায় ননদ গ্রেফতার

বড়লেখায় গৃহবধূর মৃত্যুর মামলায় ননদ গ্রেফতার

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি তার ননদ চামেলী আক্তারকে (২৫) ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার সকালে তাকে বড়লেখা থানায় নিয়ে আসা হয়।
 

পুলিশ সূত্রে জানা যায়, মুন্নির মৃত্যুর ঘটনায় গত ৫ সেপ্টেম্বর রাতে তার মা রেনু বেগম বড়লেখা থানায় মামলা করেন। মামলার এজাহারে যৌতুকের দাবিতে মুন্নিকে নির্যাতনের অভিযোগ করা হয়। এ নির্যাতনের কারণে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ করা হয়।


মামলায় মুন্নির স্বামী, শাশুড়ি, ননদ, ভাসুর ও জা-সহ ছয়জনের নাম উল্লেখ করে আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।


মামলা দায়েরের পর পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় চামেলীর অবস্থান শনাক্ত করা হয়। পরে বড়লেখা থানা পুলিশের একটি দল ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
 


বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, চামেলীকে গ্রেফতারের পর শনিবার সকালে বড়লেখা থানায় আনা হয়। মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

সূত্র: সিলেট ভিউ 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)