আজ বুধবার | ২৩ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
সিলেটে বেতার কমপ্লেক্সের ভেতরে যুবকের মরদেহ গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরীর সর্বনাশ, অভিযুক্ত গ্রেফতার শাহজালাল বিমানবন্দরকে পিছনে ফেলে সেরা ওসমানী বিমানবন্দর জকিগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ জুবেল আহমদ গ্রেফতার বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাদিক আহমদ নিহত বড়লেখায় বৈদ্যুতিক তার চুরির ঘটনায় বিয়ানীবাজারের যুবক সহ গ্রেপ্তার ৪ সিলেটের মোগলাবাজারে ওয়াতির হ ত্যা, মুন্সিগঞ্জ থেকে গ্রে প্তা র সাহাব সিলেটে মাদক প্রবেশের ‘হটস্পট’ বিয়ানীবাজারের চারখাই, একমাসে কয়েক কোটি টাকার ইয়াবা উদ্ধার বড়লেখায় গৃহবধূর মৃত্যুর মামলায় ননদ গ্রেফতার বিয়ানীবাজারে পুলিশের অভিযানে পেশাদার দুই চোর গ্রেপ্তার

সিলেটে বেতার কমপ্লেক্সের ভেতরে যুবকের মরদেহ

সিলেটে বেতার কমপ্লেক্সের ভেতরে যুবকের মরদেহ

ছবি: সিলেট বেতার কেন্দ্র


বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের কমপ্লেক্সের ভেতরে এক যুবকের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় বেতারের কর্মীরা এই মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

 

রাত পৌনে ৯টায় এ রিপোর্ট লেখার সময় পুলিশ ঘটনাস্থলে সুরতহাল করে মরদেহটি উদ্ধারে কাজ করছে।

 

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম দেলোয়ার। তিনি নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

 

এ ব্যাপারে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, বেতার কমপ্লেক্সের ভেতরে দেওয়াল ঘেঁষে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহের নাক ও কানে রক্তের দাগ রয়েছে। কীভাবে তিনি মারা গেলেন তা তদন্ত করে দেখা হবে।

 

এ ব্যাপারে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক সিলেটটুডেকে বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। পুলিশ মরদেহ উদ্ধারের কাজ করছে। মারা যাওয়া ব্যক্তি বেতারের কেউ নন।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)