আজ বুধবার | ১১ নভেম্বর ২০২৬

 শিরোনাম
গোলাপগঞ্জে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন, বললেন ‘দায়িত্ব আরও বেড়ে গেল’ সৌদির সঙ্গে হজ চুক্তি স্বাক্ষর, এবার ৫ হাজার বেশি হজযাত্রী যাবেন বাংলাদেশ থেকে জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ছিনতাই একদিনেই এনওয়াইপিডিতে যোগদান, বৈরাগীবাজারের তিন তরুণের নিউইয়র্কে নতুন যাত্রা গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযানে জব্দ ১০ লাখ টাকার বুঙ্গার মাল বাজারে আসছে শীতের সবজি, স্বস্তি ফেরেনি দামে সিলেটে নতুন এমপিওভুক্তির তালিকায় যত শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বড় পরিবর্তন, পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের উদ্যোগ

শ্রীমঙ্গলে বাসের সাথে সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত

শ্রীমঙ্গলে বাসের সাথে সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
 

 

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে শ্রীমঙ্গল উপজেলার লছনা  এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।  


 
নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন—শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। নিহত অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।  

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শ্রীমঙ্গল থেকে মিরপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ‘আলম এশিয়া পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা লছনা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি অটোরিকশাটিকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তিনজনের মৃত্যু হয়।   

 

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত নয়টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।
 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, “দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তার পরিচয় শনাক্ত করা গেছে। বাকি দু'জনের পরিচয় শনাক্তের কাজ চলছে।
 

বর্তমানে মরদেহগুলো শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)