আজ সোমবার | ০৪ মে ২০২৬

 শিরোনাম
উচ্চতর স্কেলে উন্নীত হচ্ছেন সিলেটের ৬৭ শিক্ষক বিয়ানীবাজারে সরকারি কলেজে ১২ কোটি টাকা বরাদ্দ, পুনঃনির্মাণ কাজ শুরু বড়লেখায় ৫ হাজার ৭৬০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ একজন গ্রেপ্তার বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা, ঘাতক আটক গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ ছুনু মিয়া গ্রেফতার দ্রুত সিলেট-ঢাকা ৬ লেনের কাজ শেষ করতে চান প্রধানমন্ত্রী অবশেষে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত সিলেটে সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জৈন্তাপুরে পুলিশের অ ভি যা নে ২শত ঘনফুট পাথর জ ব্দ, গ্রেফতার ২

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিনের সঙ্গে কথা বললেন নেতানিয়াহু

গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিনের সঙ্গে কথা বললেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোমবার (৬ অক্টোবর) ফোনালাপে দুই নেতা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অগ্রগতি নিয়ে আলোচনা করেন। ক্রেমলিন এক বিবৃতি দিয়ে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে। 

বিবৃতিতে জানানো হয়েছে, গাজার যুদ্ধপরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার বিষয়েও পুতিন ও নেতানিয়াহুর মধ্যে কথা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রী আঞ্চলিক পরিস্থিতি নিয়েও টেলিফোনে কথা বলেছেন। এর মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উদ্ভুত পরিস্থিতি এবং সিরিয়ার স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। 

উল্লেখ্য, পুতিন এর আগে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করে আশা প্রকাশ করেছিলেন যে, এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে। একই সঙ্গে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)