আজ সোমবার | ০২ নভেম্বর ২০২৬

 শিরোনাম
গোলাপগঞ্জে জনদুর্ভোগ নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ সিলেট-তামাবিল সড়কে বাসভাড়া বাড়ালো, কোথায় কত বিয়ানীবাজারে এইচএসসিতে ধস, আলিমে তুলনামূলক সন্তোষজনক যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, চলতি মাস থেকে কার্যকর পাঁচ মাসেও মৃত্যুর রহস্য উদঘাটন হয়নি বিয়ানীবাজারের রূপকের বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক কানাইঘাটসহ সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় পণ‍্য জব্দ করলো বিজিবি অন্ধত্বকে জয় করে জিপিএ-৫ পেলেন জুড়ীর মৌমি এইচএসসি: সিলেটে পাসের হার ৫০.৯০, জিপিএ ৫ পেলেন ১২০৪ জন সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

নতুন যে ভিসা চালু করল যুক্তরাষ্ট্র

নতুন যে ভিসা চালু করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসে আগ্রহী বিশ্বজুড়ে ধনী ব্যক্তিদের জন্য নতুন এক ভিসা কর্মসূচি চালু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামের এই বিশেষ ভিসার ঘোষণা প্রথমে মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেন ট্রাম্প। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপেও বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ট্রুথ সোশ্যালে প্রকাশিত সেই পোস্টে ট্রাম্প লিখেছেন, যোগ্য ও যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুণ খবর! ট্রাম্প গোল্ড ভিসা এখন চালু। মার্কিন নাগরিকত্ব অর্জনের সরাসরি পথ হিসেবে কাজ করবে এই ভিসা। আমাদের মহান মার্কিন কোম্পানিগুলো তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে।

 

মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, এই ভিসার জন্য আবেদন করতে হলে আগ্রহী ব্যক্তিদের ‘trumpcard.gov’ ওয়েবসাইটে প্রবেশ করে ‘অ্যাপ্লাই নাউ’ বাটনে ক্লিক করতে হবে। সেখানে পাওয়া আবেদন ফরম পূরণ করে জমা দেওয়ার সময় দিতে হবে ১৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ২১ হাজার টাকা)। ভিসা প্রসেসিং ফি হিসেবে এই অর্থ গ্রহণ করবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।

 

আবেদন যাচাই শেষে আবেদনকারীকে জানানো হবে পরবর্তী ধাপের কথা। আর সেই ধাপে ভিসার জন্য ‘চাঁদা’ বা উপহার হিসেবে দিতে হবে আরও ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ১৪ লাখ টাকা)। ওয়েবসাইটটিতে এ অর্থকে সরাসরি ‘গিফট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

মার্কিন কর্মকর্তাদের দাবি, এই গোল্ড ভিসার মর্যাদা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের সমতুল্য। অর্থাৎ, যারা এই ভিসা পাবেন, তারা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার অনুমতি অর্জন করবেন যেমনটা গ্রিন কার্ডধারীরা পেয়ে থাকেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)