আজ বুধবার | ১১ নভেম্বর ২০২৬

 শিরোনাম
গোলাপগঞ্জে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন, বললেন ‘দায়িত্ব আরও বেড়ে গেল’ সৌদির সঙ্গে হজ চুক্তি স্বাক্ষর, এবার ৫ হাজার বেশি হজযাত্রী যাবেন বাংলাদেশ থেকে জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ছিনতাই একদিনেই এনওয়াইপিডিতে যোগদান, বৈরাগীবাজারের তিন তরুণের নিউইয়র্কে নতুন যাত্রা গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযানে জব্দ ১০ লাখ টাকার বুঙ্গার মাল বাজারে আসছে শীতের সবজি, স্বস্তি ফেরেনি দামে সিলেটে নতুন এমপিওভুক্তির তালিকায় যত শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বড় পরিবর্তন, পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের উদ্যোগ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড, ৪ মেশিন ধ্বংস

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড, ৪ মেশিন ধ্বংস

ছবি: সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার বালির হাওর ও বুধিগাঁও হাওরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


‎
‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টানা ৫ ঘণ্টার এই অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

‎আদালত পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন।

 

‎প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বালির হাওর এবং বুধিগাঁও হাওর এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দলের সহযোগিতায় সেখানে টাস্কফোর্স ও মোবাইল কোর্টের ঝটিকা অভিযান চালানো হয়।

 

অভিযানকালে বালু উত্তোলনের অপরাধে হাতেনাতে ৩ জনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি লিস্টার মেশিন ঘটনাস্থলেই ভেঙে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়।
‎


‎অভিযান শেষে স্থানীয় জনসাধারণ ও অংশীজনদের নিয়ে পরিবেশ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলনের কুফল সম্পর্কে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

‎অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ উদ্দিন জানান, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই কাউকেই অবৈধ উপায়ে বালু বা মাটি তুলতে দেওয়া হবে না।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)