সিলেটে মধ্যরাত পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অপরাধে ৪৪ জনকে কারাদণ্ড দিয়েছেন তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন সাজিব।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১টা পর্যন্ত মহানগরীর তিনটি এলাকায় মাদকবিরোধী অভিযান চালান জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মহানগরীর ৬টি থানায় পরিচালিত অভিযানে মাদক সেবন, অনলাইন জুয়াড়ি ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে মোট ৪৪ জনকে সর্বোচ্চ এক বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে কয়েকজনকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন সাজিব আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.