ছবি: সংগৃহীত
বিয়ানীবাজারে যেসব এলাকায় টাকা ৭ দিন বিদু্যুৎ বন্ধ থাকবে
বিয়ানীবাজারে বিদ্যুৎ লাইনের উন্নয়ন, তার ও খুঁটি পরিবর্তনের কাজের জন্য টানা সাত দিন নির্দিষ্ট কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আগামী ১১ অক্টোবর (রবিবার) থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিয়ানীবাজার ২ নম্বর ফিডারের আওতাধীন এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গোডাউন বাজার অভিযোগ কেন্দ্রের আওতাধীন এলাকাগুলো হলো—মোল্লাপুর, নিদনপুরের আংশিক, গোডাউন বাজার, পাতন, উচপাড়া, বরপাড়া, নাগেশ্বরের আংশিক এবং পাতন মতিউর রহমান রোড।
বিদ্যুৎ লাইনের উন্নয়ন ও সংস্কারকাজের অংশ হিসেবে ঠিকাদারের মাধ্যমে এসব কাজ সম্পন্ন করা হবে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.