আজ শনিবার | ২৮ নভেম্বর ২০২৬

 শিরোনাম
চায়ের দেশ শ্রীমঙ্গলে একদিনে ২.২ ডিগ্রি কমল তাপমাত্রা, বাড়ছে শীত সিলেটের সীমান্তজুড়ে বিজিবির অভিযান, উদ্ধার সাড়ে ৬৫ লাখ টাকার ‘বুঙ্গার মাল’ গোলাপগঞ্জে ফেসবুক লাইভে প্রাণনাশের হুমকি, হত্যাচেষ্টা মামলার বাদীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ কানাইঘাটে কৃষকদের হাতে তুলে দেওয়া হলো প্রণোদনার ট্রাক্টর অলসতা দূর করতে যে দোয়া পড়বেন ভারতে পাচারের আগেই জাফলংয়ে উদ্ধার ভুক্তভোগী, আটক মানব পাচারকারী জৈন্তিয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ, নির্মাণ হবে আধুনিক জাদুঘর বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে, প্রজনন হারও তুলনামূলক কম সিলেট সীমান্ত দিয়ে আসছিল ৩২ লাখ টাকার বুঙ্গার মালামাল, জব্দ করল বিজিবি মিস ইউনিভার্সের মুকুট উঠল জেনিফারের মাথায়, কোন দেশের এই সুন্দরী?

অলসতা দূর করতে যে দোয়া পড়বেন

অলসতা দূর করতে যে দোয়া পড়বেন

ছবি: সংগৃহীত


জীবনে সফলতার পথে মানুষের অন্যতম বড় বাধা হলো অলসতা, কর্ম-অক্ষমতা ও উদ্যমহীনতা। অনেক সময় সামর্থ্য থাকা সত্ত্বেও মানুষ কাজ শুরু করতে পারে না, ভালো কাজ করার ইচ্ছা থাকলেও অলসতা তাকে পিছিয়ে দেয়।
 

অথচ একজন মুমিনের জীবন হওয়া উচিত কর্মচঞ্চল, দায়িত্বশীল ও আল্লাহর আনুগত্যে সক্রিয়। তাই রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতকে অলসতা, অক্ষমতা, ভীরুতা, বার্ধক্যের দুর্বলতা এবং কবরের আজাবসহ নানা অনিষ্ট থেকে বাঁচতে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো,

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আ‘ঊযু বিকা মিনাল-‘আজজি ওয়াল-কাসালি, ওয়াল-জুবনি ওয়াল-হারামি, ওয়া আ‘ঊযু বিকা মিন ফিতনাতিল-মাহইয়া ওয়াল-মামাতি, ওয়া আ‘ঊযু বিকা মিন ‘আজাবিল-কবর।

অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও বার্ধক্যজনিত দুর্বলতা থেকে।
 

আমি আপনার কাছে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর পরীক্ষার অনিষ্ট থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আজাব থেকে।’ 

 

হাদিস : আনাস ইবনে মালিক (রা.) বলেন, রাসুল (সা.) এই দোয়া করতেন। (বুখারি, হাদিস : ৬৩৬৯, সহিহ মুসলিম, হাদিস : ২৭০৬)
 

✍???? মুফতি ওমর বিন নাছির

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)