আজ বুধবার | ১৪ অক্টোবর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় মটর মেকানিক কিশোর হাসান নিহত গোলাপগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগ : প্রধান শিক্ষক গ্রেফতার কুলাউড়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক রিপন মিয়া নিহত জকিগঞ্জে দুই ব‍্যাটারীচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ১ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, সাবেক মন্ত্রী নাহিদ দম্পতির সম্পদের বিবরণী চায় দুদক ইউপি নির্বাচন জানুয়ারি থেকে ৫ ধাপে, তারিখ চুড়ান্ত সিলেটে হামরোগে আরেকজনের প্রাণ গেল, মোট মৃত্যু ১৯১ জনের জুলাই সনদ বাস্তবায়ন না করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না জকিগঞ্জে : মামুনুল হক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর সিলেটের জিন্দাবাজার রিয়েল স্ন্যাক্সকে জরিমানা

জকিগঞ্জে দুই ব‍্যাটারীচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ১

জকিগঞ্জে দুই ব‍্যাটারীচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ১

ছবি: প্রতীকী


সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।সিলেট জেলা

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সুলতানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হেলাল উদ্দিন জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাচারচক গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত এক ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) জকিগঞ্জের বাবুর বাজারে সাপ্তাহিক হাট থেকে গরু নিয়ে ফিরছিলেন এক ব্যক্তি। এ সময় একটি গরু ভড়কে গিয়ে হঠাৎ সড়কের মাঝখানে চলে আসে। পরবর্তীতে গরু বাঁচাতে গিয়ে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখ সংঘর্ষ হয়। এতে নিহত হেলাল উদ্দিনসহ অন্তত সাতজন আহত হন।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হেলাল উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তাঁর মৃত্যু হয়।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত হেলাল উদ্দিনের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)