ছবি: সংগৃহীত
জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
রোববার (১১ অক্টোবর) বেলা ২টায় সিলেটের জকিগঞ্জ মুক্তিযোদ্ধা চত্ত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মাওলানা শায়েখ মোস্তফা আহমদ এর সভাপতিত্বে ও মাওলানা আলী আফসার জিহাদীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় মাওলানা মামুনুল হক আরো বলেন, “আজ দেশে তেল নেই, গ্যাস নেই, কলকারখানা বন্ধ হচ্ছে। এভাবে চলতে গেলে একসময় হাহাকার তৈরি হবে।
তিনি আরও বলেন, “বাঙালির একটা নিয়ম আছে—ধরে ধরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। যেভাবে শেখ হাসিনাকে ধরেছিল, ছেড়ে দেয়নি; আপনাদেরকেও ধরলে ছাড়বে না।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ছলচাতুরী করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না। তাঁর বক্তব্যে দেশের জ্বালানি পরিস্থিতি, কলকারখানা বন্ধ হয়ে যাওয়া এবং এর সম্ভাব্য প্রভাবের বিষয়গুলো উঠে আসে।
নাগরিক সমাবেশ থেকে তিনি আসন্ন জকিগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক জমিয়ত কর্মী ঈমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাবকে প্রার্থী ঘোষণা করেন।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতী মোহাম্মদ উল্লাহ, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালীসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
সূত্র: সিলেট টুডে
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.