আজ বুধবার | ১৪ অক্টোবর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় মটর মেকানিক কিশোর হাসান নিহত গোলাপগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগ : প্রধান শিক্ষক গ্রেফতার কুলাউড়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক রিপন মিয়া নিহত জকিগঞ্জে দুই ব‍্যাটারীচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ১ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, সাবেক মন্ত্রী নাহিদ দম্পতির সম্পদের বিবরণী চায় দুদক ইউপি নির্বাচন জানুয়ারি থেকে ৫ ধাপে, তারিখ চুড়ান্ত সিলেটে হামরোগে আরেকজনের প্রাণ গেল, মোট মৃত্যু ১৯১ জনের জুলাই সনদ বাস্তবায়ন না করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না জকিগঞ্জে : মামুনুল হক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর সিলেটের জিন্দাবাজার রিয়েল স্ন্যাক্সকে জরিমানা

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় মটর মেকানিক কিশোর হাসান নিহত

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় মটর মেকানিক কিশোর হাসান নিহত

ছবি: নিহত হাসান আহমদ


বিয়ানীবাজার পৌরশহরের দিঘিরপার এলাকায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন হাসান আহমদ (১৪)। তিনি পৌরশহরের খাসা গ্রামের আলী হোসেনের ছেলে।

 

স্থানীয়রা জানান, কিশোর হাসান আহমদ নয়াবাজারের একটি মোটর মেকানিকের দোকানে কাজ করতো। ঘটনার সময় তিনি জরুরী প্রয়োজনে রাস্তা পারাপার করতে গেলে দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় মোটর সাইকেল আরোহী ব্যক্তিও আহত হয়েছেন। তার বাড়ি দুবাগ ইউপির চরিয়া গ্রামে বলে জানা গেছে।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)