আজ রবিবার | ১৮ অক্টোবর ২০২৬

 শিরোনাম
নিরাপত্তা স্বার্থে বিমানের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত জৈন্তাপুরে কলাপাতার নিচে মিলল মাদক, আটক ৩ সিলেটে নির্মাণাধীন ভবন থেকে কানাইঘাটের বৃদ্ধের মরদেহ উদ্ধার, আটক ১৩ দিরাইয়ে হাসপাতালে হামলা-ভাঙচুর, আহত ২ সিলেটে ৬৩৩ পূজামণ্ডপে ৪১১২ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন গোলাপগঞ্জ যুবলীগ নেতা গ্রে ফ তা র ওজর ছাড়া স্বামী হক থেকে বঞ্চিত করলে স্ত্রী কি তালাক দিতে পারবেন কানাইঘাট সীমান্তে পড়ে আছে খালেদের মরদেহ গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে নারীরে ধর্ষণ, জাহিদুলের বিরুদ্ধে মামলা সৌদি আরবে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ড: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

নিরাপত্তা স্বার্থে বিমানের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিরাপত্তা স্বার্থে বিমানের রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ছবি: সংগৃহীত


সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সকল ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (১৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

তবে রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা প্রাপ্তি সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা যাত্রীসাধারণকে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্ততে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে এক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি প্রাপ্তি সাপেক্ষে এ সকল ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটসমূহ যথারীতি চালু রয়েছে। ফলে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে ইতোমধ্যে মদিনা রুটে অধিক যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে, যা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। ১৯ অক্টোবর সোমবার থেকে এ রুটে পূর্বের ন্যায় বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। এছাড়া যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লিখিত রুটসমূহে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে। টিকিট ক্রয়, বুকিং এবং ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)