আজ শুক্রবার | ২৩ অক্টোবর ২০২৬

সিলেটে আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট

সিলেটে আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট

ছবি: সংগৃহীত


সিলেটে কেনাকাটার জন্য সন্ধ্যার পর ক্রেতাদের হাতে সময় কমছে। দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার যে সাময়িক অনুমতি ছিল, তার মেয়াদ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) থেকে নগরের শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

 

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নির্ধারিত সময়সূচিতে ফিরে যাচ্ছে দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। আগের নিয়ম অনুযায়ী, সকাল ১১টায় দোকানপাট খোলা যাবে এবং রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

 

বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল গেল ৫ অক্টোবর জারি করা এই বিশেষ ব্যবস্থার মেয়াদ শেষ হওয়ায় ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি পুনরায় কার্যকর হচ্ছে।

চলতি বছর জ্বালানি সংকটের কারণে দোকানপাটের সময়সূচিতে কয়েক দফা পরিবর্তন আনা হয়। চলতি বছরের এপ্রিলের প্রথম দিকে দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হয়। পরে ব্যবসায়ীদের দাবিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়। এরপর কোরবানির ঈদে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সাময়িক সুযোগ দেওয়া হয়েছিল। জুনে সেই সময় কমিয়ে রাত ৯টা করা হয়। সবশেষ ১২ আগস্ট থেকে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা কার্যকর হয়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)