আজ শনিবার | ২৪ অক্টোবর ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাটে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত শিহাব গ্রেফতার ফুটপাতের খাবারের দোকানের নিবন্ধন বাধ্যতামূলক, কারা পড়বেন আওতায় রাজনগরে শিক্ষকের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি, টাকাসহ স্বর্ণালঙ্কার লুট সিলেটে আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট জুমার সুন্নত নামাজ কত রাকাত? কুশিয়ারার গ্রাসে কুড়ারবাজারের সড়ক, বসতভিটা হারানোর শঙ্কা সিলেটে অসামাজিক কার্যকলাপের দায়ে হোটেল উত্তরা সিলগালা ফিরছে ডিভি লটারি,বাংলাদেশিদের জন্য কী বার্তা ? ২৫ অক্টোবর থেকে চালু হবে সৌদির রিয়াদে বিমানের ফ্লাইট কানাইঘাটে সিএনজিচালক শাহাব উদ্দিনকে হত্যা: একই পরিবারের গ্রেপ্তার ৫

গোয়াইনঘাটে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত শিহাব গ্রেফতার

গোয়াইনঘাটে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত শিহাব গ্রেফতার

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।


 

গ্রেফতারকৃত শিহাব আহমেদ (২২)। তিনি  সিলেটের গোয়াইনঘাট থানার বারহাল গ্রামের বশির উদ্দিনের ছেলে।

 

ঘটনার বিবরণে এসআরবি জানায়, গত ০৬ সেপ্টেম্বর ভুক্তভোগী স্কুলছাত্রীকে উপবৃত্তির ছবির কথা বলে কৌশলে গোয়াইঘাটের বারহাল বাজারের এক মার্কেটের দ্বিতীয় তলায় নিয়ে মুখ চেপে ধরে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে অভিযুক্ত শিহাব। পরবর্তীতে আপত্তিকর ছবি ও ভিডিও ভুক্তভোগীর বাবা ও ভাইয়ের মোবাইলে পাঠায়। এছাড়া এসব আপত্তিকর ছবি ও ভিডিও আল আমিন নামের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-১০, তারিখ: ১০/১০/২০২৬) দায়ের করেন। এরই প্রেক্ষিতে এসআরবি অভিযুক্ত শিহাবকে গ্রেফতার করেছে। তিনি ওই মামলার এজাহার নামীয় ১নং আসামি।

 

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসআরবি ওই কর্মকর্তা।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)