আজ রবিবার | ০১ নভেম্বর ২০২৬

 শিরোনাম
কানাইঘাটসহ সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় পণ‍্য জব্দ করলো বিজিবি অন্ধত্বকে জয় করে জিপিএ-৫ পেলেন জুড়ীর মৌমি এইচএসসি: সিলেটে পাসের হার ৫০.৯০, জিপিএ ৫ পেলেন ১২০৪ জন সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ইউরোপ থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযানে ২০ লক্ষাধিক টাকার ‘বুঙ্গার মাল’ জব্দ সারাদেশে এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে আল্লাহ কেন মানুষকে পরীক্ষা করেন? সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল ওসমানী হাসপাতালে ২ সাংবাদিকের ওপর ইন্টার্ণ চিকিৎসকদের হামলা

কানাইঘাটসহ সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় পণ‍্য জব্দ করলো বিজিবি

কানাইঘাটসহ সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় পণ‍্য জব্দ করলো বিজিবি

ছবি: সংগৃহীত


সিলেটের কানাইঘাট সীমান্তবর্তী তিনটি এলাকায় পৃথক অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৯ বিজিবি)। 

 

শনিবার (৩১ অক্টোবর) ভোর থেকে  সিলেটের কানাইঘাট সীমান্তবর্তী সিংগারখাল, মিকিরপাড়া ও সোনাতনপুঞ্জি এলাকায় এসব অভিযান চালায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

১৯ বিজিবি জানায়, অভিযানে ১৫ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বিড়ি, সুপারি, জিরা, চা পাতাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। তবে এসব অভিযানে কোনো চোরাচালানকারীকে আটক করা যায়নি।

 

জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কানাইঘাট উপজেলার সিংগারখাল এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৫৫ পিস ভারতীয় শাড়ি, ৩ হাজার ৩৬০ প্যাকেট পাতার বিড়ি ও ৬৪ পিস নিভিয়া লোশন জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ১১ লাখ ৩ হাজার ৮০০ টাকা।

 

একই দিন ডোনা বিওপির একটি টহল দল সীমান্ত থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪ হাজার পিস ভারতীয় সুপারি জব্দ করে। এসব সুপারির সিজার মূল্য ২৪ হাজার টাকা।

 

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে সোনাতনপুঞ্জি এলাকা থেকে মালিকবিহীন ৩৬০ কেজি ভারতীয় জিরা ও ৭০ কেজি চা পাতা জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।

 

সিলেট ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ‘চোরাচালানের মাধ্যমে আনা জব্দ করা পণ্যের বিষয়ে দেশের প্রচলিত নিয়মানুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, দেশ ও জাতির স্বার্থ রক্ষায় সীমান্ত এলাকায় চোরাচালান ও যেকোনো অপরাধ প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

 

সূত্র: সিলেট ভিউ 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)