আজ রবিবার | ০১ নভেম্বর ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক কানাইঘাটসহ সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় পণ‍্য জব্দ করলো বিজিবি অন্ধত্বকে জয় করে জিপিএ-৫ পেলেন জুড়ীর মৌমি এইচএসসি: সিলেটে পাসের হার ৫০.৯০, জিপিএ ৫ পেলেন ১২০৪ জন সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ইউরোপ থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযানে ২০ লক্ষাধিক টাকার ‘বুঙ্গার মাল’ জব্দ সারাদেশে এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে আল্লাহ কেন মানুষকে পরীক্ষা করেন? সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল

বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক

বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক

ছবি: প্রতীকী


সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা।
 

 

অভিযুক্ত বৃদ্ধের নাম ফরিদ উদ্দিন (৫০)। তিনি সুপাতলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন এবং পৌর শহরে আখের রসের ব্যবসা করতেন।
 

এ ঘটনায় শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় অভিযুক্ত ফরিদ উদ্দিনকে আসামি করে বিয়ানীবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির বাবা। অভিযোগের পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

অভিযুক্ত ফরিদ উদ্দিন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের মোজ্জামেল আহমদের ছেলে। অন্যদিকে, ভুক্তভোগী শিশুটির পরিবারের বাড়িও একই জেলায়।

শিশুটির বাবার অভিযোগ, অভিযুক্ত ফরিদ উদ্দিনকে তার মেয়ে দাদা বলে ডাকত। ঘটনার দিন রাতে তিনি শিশুটিকে ডেকে নিয়ে যান। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি পরিবারের নজরে আসে।

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির বাবা বলেন, দিনমজুরি করে সংসার চালান তিনি। এমন ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

তিনি আরও জানান, শনিবার বিকেলে অসুস্থ শিশুটিকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির পরিবার ও প্রতিবেশীরা।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমদ বলেন, শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)