আজ সোমবার | ০২ নভেম্বর ২০২৬

 শিরোনাম
কমলগঞ্জে জমি বিক্রির জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযান ইয়াবা ও ভারতীয় মদসহ আটক ১ গোলাপগঞ্জে জনদুর্ভোগ নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ সিলেট-তামাবিল সড়কে বাসভাড়া বাড়ালো, কোথায় কত বিয়ানীবাজারে এইচএসসিতে ধস, আলিমে তুলনামূলক সন্তোষজনক যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, চলতি মাস থেকে কার্যকর পাঁচ মাসেও মৃত্যুর রহস্য উদঘাটন হয়নি বিয়ানীবাজারের রূপকের বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক কানাইঘাটসহ সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় পণ‍্য জব্দ করলো বিজিবি অন্ধত্বকে জয় করে জিপিএ-৫ পেলেন জুড়ীর মৌমি

কমলগঞ্জে জমি বিক্রির জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

কমলগঞ্জে জমি বিক্রির জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জে জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই জহিরুল ইসলাম জসিম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার বড়গাছ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরের মৃত্যু হয়।

নিহত জাহাঙ্গীর আলম বড়গাছ গ্রামের উম্মর মিয়ার ছেলে। তিনি ১৪ মাস বয়সী এক সন্তানের জনক। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়নুল হক (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, উপজেলার রামপাশা গ্রামের লন্ডনপ্রবাসী দুলা মাস্টারের ছেলে রিপন আহমেদের জমি বিক্রিকে কেন্দ্র করে মধ্যস্থতাকারী জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে একই গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে মাহমুদ মিয়া (৩৫), মামুন মিয়া (৩০) ও ময়নুল হকের বিরোধ সৃষ্টি হয়।

রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরের চাচাতো ভাই সাহেল জমি কেনার জন্য দুইজন ক্রেতাকে নিয়ে আসেন। এ সময় জমি নিয়ে আলোচনার জন্য জাহাঙ্গীরের বড় ভাই জহিরুল ইসলাম জসিমকে ডেকে আনা হয়। তিনি ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন জমি বিক্রিতে বাধা দেন। একপর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হলে জসিমের মাথায় আঘাত করা হয় এবং দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

ভাইয়ের ওপর হামলার খবর পেয়ে জাহাঙ্গীর ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে জাহাঙ্গীর মারা যান। এ ছাড়া স্থানীয় মাদরাসার একটি বিষয় নিয়েও কিছুদিন আগে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়েছিল বলে জানা গেছে।

সরজমিনে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। নিহতের বাবা-মা ও পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় জাহাঙ্গীরের চাচা সুন্দর আলী অভিযোগ করেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। হামলার জন্য দা ও লাঠি আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল। মামুন, মাহমুদ ও ময়নুল—এই তিন ভাই তাঁদের ভাগনে সামি ও ভগ্নীপতি খয়েরকে নিয়ে জাহাঙ্গীর ও তাঁর ভাইয়ের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর অভিযুক্তদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলেও দাবি করেন সুন্দর আলী।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় ময়নুল হক নামে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)