আজ শনিবার | ২১ নভেম্বর ২০২৬

 শিরোনাম
সিলেটে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য, ‘রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ দুনিয়ার সব সম্পদের চেয়েও দামি যে ইবাদত বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ, দিনজুড়ে থাকছে বিশেষ আয়োজন সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার গেটে আগুন বিয়ানীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বিয়ানীবাজারে শ্যামলী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, চালক গুরুতর আহত বিয়ানীবাজারে পুলিশের সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৪ নেতাকর্মীসহ আটক ৯ সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার গভীর রাতে সীমান্তের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির সিলেট ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে মৌলভীবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকায় লোকজনের চলাচলও কমে গেছে। এ পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহলদল এ চেষ্টা প্রতিহত করে। পরে জিরো লাইন থেকে ২৫-৩০ গজ দূরে ভারতের আসাম অংশে একটি খোলা মাঠে নারী, পুরুষ ও শিশুদের বসে থাকতে দেখা যায়।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন কয়েকজন নারী-পুরুষ। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের ধমক দিয়ে ফিরিয়ে দিচ্ছেন।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, গভীর রাতে ২০ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি। মৌলভীবাজার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

 

সূত্র: সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)