আজ সোমবার | ২৩ নভেম্বর ২০২৬

 শিরোনাম
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় আগুন, সন্দেহভাজন দুই যুবক আটক নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতার ঠিকানা এখন কারাগারে, গ্রেপ্তার গোয়াইনঘাট বিয়ানীবাজারে পৃথক বাসে অভিযান, মরণনেশাসহ গ্রেপ্তার ৩ িয়ানীবাজার পৌর জামায়াতের নেতৃত্বে কাজী জমির হোসাইন ও মুনিবুর রহমান পাবেল ১৪ মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, বিশ্ববাজারে বড় পতন সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনা, প্রাণ গেল জৈন্তাপুরের যুবকের পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা সিলেটে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য, ‘রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ দুনিয়ার সব সম্পদের চেয়েও দামি যে ইবাদত বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতার ঠিকানা এখন কারাগারে, গ্রেপ্তার গোয়াইনঘাট

নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতার ঠিকানা এখন কারাগারে, গ্রেপ্তার গোয়াইনঘাট

ছবি: সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি মো. দুলাল আহমেদ (৩০)। তিনি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে। তার পিতা মৃত আহমদ আলী। তিনি গোয়াইনঘাট উপজেলার ৬ নম্বর ফতেপুর ইউনিয়নের বড়নগর এলাকার বাসিন্দা।

গোয়াইনঘাট থানার মামলা নং-১১/৩৫০, তারিখ ১১ নভেম্বর ২০২৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)