আজ বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬

 শিরোনাম
ভারতে পাচারের আগেই জাফলংয়ে উদ্ধার ভুক্তভোগী, আটক মানব পাচারকারী জৈন্তিয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ, নির্মাণ হবে আধুনিক জাদুঘর বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে, প্রজনন হারও তুলনামূলক কম সিলেট সীমান্ত দিয়ে আসছিল ৩২ লাখ টাকার বুঙ্গার মালামাল, জব্দ করল বিজিবি মিস ইউনিভার্সের মুকুট উঠল জেনিফারের মাথায়, কোন দেশের এই সুন্দরী? ২৮ বলে শতক, ৫২ বলে দ্বিশতক—বৈভবের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিশাল বিক্ষোভ ও সমাবেশ সীমান্ত দিয়ে আসছিল অস্ত্র-বিস্ফোরকের চালান, গন্তব্য কোথায়? বগুড়ায় শুটিংয়ে গিয়ে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও

জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলা, সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলা, সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

ছবি: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ


জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন।


নাহিদের পক্ষে আইনজীবী সাথী সাহা জামিনের আবেদন জানিয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, মামলার ঘটনার অনেক আগেই নাহিদ রাজনীতি ও সব ধরনের পেশা থেকে অবসর নিয়েছেন। রাজপথে মিছিল করা কিংবা নেতৃত্ব দেওয়ার মতো বয়স ও ধৈর্য তাঁর নেই।

আইনজীবী বলেন, ‘তিনি অসুস্থ, বয়স্ক মানুষ। তার জামিন প্রার্থনা করছি। জামিন দিলে তিনি পলাতক হবেন না।’

অন্যদিকে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিন আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরার পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে ছাত্র-জনতার ওপর হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তাঁরা আন্দোলনকারীদের ধাওয়া করে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি চালান। এতে সাদিকুলের পেটে গুলি লাগে।

পরে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)