আজ বৃহস্পতিবার | ২৬ নভেম্বর ২০২৬

 শিরোনাম
ভারতে পাচারের আগেই জাফলংয়ে উদ্ধার ভুক্তভোগী, আটক মানব পাচারকারী জৈন্তিয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ, নির্মাণ হবে আধুনিক জাদুঘর বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে, প্রজনন হারও তুলনামূলক কম সিলেট সীমান্ত দিয়ে আসছিল ৩২ লাখ টাকার বুঙ্গার মালামাল, জব্দ করল বিজিবি মিস ইউনিভার্সের মুকুট উঠল জেনিফারের মাথায়, কোন দেশের এই সুন্দরী? ২৮ বলে শতক, ৫২ বলে দ্বিশতক—বৈভবের অবিশ্বাস্য বিশ্বরেকর্ড কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিশাল বিক্ষোভ ও সমাবেশ সীমান্ত দিয়ে আসছিল অস্ত্র-বিস্ফোরকের চালান, গন্তব্য কোথায়? বগুড়ায় শুটিংয়ে গিয়ে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও

সিলেট সীমান্ত দিয়ে আসছিল ৩২ লাখ টাকার বুঙ্গার মালামাল, জব্দ করল বিজিবি

সিলেট সীমান্ত দিয়ে আসছিল ৩২ লাখ টাকার বুঙ্গার মালামাল, জব্দ করল বিজিবি

ছবি: সংগৃহীত


সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) আটটি সীমান্ত ফাঁড়ির আওতায় এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযানে ৩১ লাখ ৮৮ হাজার টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় টমেটো, বিভিন্ন ধরনের ফল, গরু, ক্রিম, চকলেট, আলু, চিনি, কম্বল, ওটস ও সনপাপড়ি। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুনও জব্দ করা হয়েছে।

জানা গেছে, ৪৮ বিজিবি লাফার্জ, বিছনাকান্দি, কালাইরাগ, সংগ্রাম, দমদমিয়া, প্রতাপপুর, সোনারহাট ও উৎমা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করেন। 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যগুলোর বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)