আজ মঙ্গলবার | ০৪ আগস্ট ২০২৬

 শিরোনাম
তীব্র লোডশেডিং, ভুতুড়ে বিলে চরম দূর্ভোগে বিদু‍্যৎ গ্রাহক বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয‍্যায় উন্নীত সম্প্রসারণে জায়গা পরিদর্শনে এমপি এমরান চৌধুরী টাঙ্গুয়ার হাওরে যে নিষেধাজ্ঞা দিল প্রশাসন জৈন্তাপুর বাজারে পচা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা সিলেট নগরের বিভিন্ন স্থানে অবৈধ ভারতীয় সিগারেট বিক্রির দায়ে জরিমানা গোয়াইনঘাটে ইয়াবা সহ দুইজন গ্রেফতার শিক্ষিত মা তৈরি হলে প্রত্যেক ঘর শিক্ষার আলোয় আলোকিত হবে : বিয়ানীবাজারে এমরান চৌধুরী সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের আবহাওয়া বৃষ্টি কমবে তাপমাত্রা বৃদ্ধি পাবে গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার দায়ে জহিরুলের মৃত্যুদণ্ড

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার দায়ে জহিরুলের মৃত্যুদণ্ড

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার দায়ে জহিরুল ইসলাম ওরফে বাবু নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ অক্টোবর) দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক জাকির হোসেন টিপু এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবু যশোর সদর উপজেলার জগন্নাথপুর বিশ্বাসপাড়ার মশিউর বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ জুলাই দুপুরে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের শ্বশুরবাড়ি থেকে স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (৩২), দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়াকে (২) নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন বাবু। এর আগে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। ফেরার পথে চাঁপাতলা গ্রামে স্ত্রী ও দুই কন্যা সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন তিনি।

আরও জানা গেছে, মরদেহগুলো যশোর-খুলনা মহাসড়কের পাশে চেঙ্গুটিয়া এলাকার একটি বাগানে ফেলে রাখেন। পরে পরিবারের কাছে বিষয়টি জানিয়ে নিজেই বসুন্দিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে সব খুলে বলেন। এরপর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় বিথির বাবা মুজিবর রহমান অভয়নগর থানায় মামলা করেন। অভয়নগর থানার এসআই গোলাম হোসেন ২০২২ সালের ৩০ নভেম্বর বাবুর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার হত্যা মামলার রায় ঘোষণা করেছেন বিচারক। আদালত আসামি বাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)