আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

কুলাউড়ায় বনফুলসহ ৯টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

কুলাউড়ায় বনফুলসহ ৯টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৯টি প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 
 

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আয়শা আক্তার লাবনী।

 

অভিযানে ছামী ইয়ামি চায়নিজ বাংলা রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে ১ লাখ ২০ হাজার টাকা, ইস্টার্ন রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা এবং বনফুল অ্যান্ড কোম্পানিকে শিশু খাদ্যের লাইসেন্স ছাড়াই ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিভিন্ন ভূষিমাল ও মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নয়টি মামলায় মোট ১ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার লাবনী বলেন, অভিযানকালে ছামী ইয়ামি ও ইস্টার্ন রেস্টুরেন্টে মারাত্মকভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করতে দেখা গেছে। জনস্বাস্থ্যের সঙ্গে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)