আজ রবিবার | ২২ মার্চ ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আটক সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ইয়াবা, মদসহ ৩ জন ও সাজা পরোয়ানার অপর আরেকজন গ্রেফতার বিয়ানীবাজারে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় তসবিহ সহ পুরস্কৃত শিশু- কিশোর ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়

জকিগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মহিষ জব্দ

জকিগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মহিষ জব্দ

সিলেটের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে ১৮ লক্ষ টাকার ভারতীয় ১০টি মহিষ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, জৈন্তাপুর বিওপি’র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০টি মহিষ আটক করা হয়। আটককৃত মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ১৮ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।

জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজকের এই অভিযান পরিচালিত হয়।”

 

তিনি আরও জানান, জব্দকৃত মহিষগুলো কাস্টমস্ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)