আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

গোলাপগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও চকলেট জব্দ, আটক ৩

গোলাপগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও চকলেট জব্দ, আটক ৩

সিলেটের গোলাপগঞ্জে ১ কোটি ৩৪ লাখ ১৬হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের পণ্য জব্দ করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় ৩ জনকে আটক করা হয়। এছাড়াও গাড়িতে থাকা আরো ৩/৪জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুরে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন-দক্ষিণ সুরমা থানার বারখলা গ্রামের আব্দুল খালেকের ছেলে মো.হৃদয় (২২), মোগলবাজার থানার জাহানপুর গ্রামের মৃত আজমল আলীর ছেলে রুমন আলী (২৩) ও বরিশাল জেলার উজিরপুর থানার ঐঠরা গ্রামের আলঙ্গীর হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম (২৫)৷

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক আনন্দ চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুরে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় একটি কাভার্ডভ্যান আসলে সেটাকে আটকিয়ে পুলিশ গাড়িতে থাকা লোকদের কাছে জানতে চায় গাড়িতে কি আছে। এসময় তাদের কাছ থেকে সন্তোষজনজ জবাব না পেয়ে গাড়িটি পুলিশ তল্লাশি করে বিপুল পরিমান ভারতীয় পন্য পায়। এই মালামালের কাগজপত্রও গাড়িতে থাকা লোকজ৷ দেখাতে সক্ষম হয়নি। এরপর পুলিশ গাড়িটিতে থাকা মালামাল জব্দ করে গাড়িতে থাকা ৩জনকে আটক করে। এসময় অবস্থা বেগতিক দেখে গাড়ির ভ্যানে থাকা আরো ৩/৪ জন লোক পালিয়ে যায় বলেও জানায় পুলিশ।

পুলিশ গাড়িতে থাকা ভারতীয় তৈরি ২ হাজার ৪০২ পিছ বডি লোশন, ১১ হাজার ৯শ পিছ ক্রিম, ৪ হাজার ৬২ পিছ ফেইসওয়াশ, ১৪ হাজার ৭৬০ পিছ ক্রিম, ১৬ হাজার ২৪০ পিছ স্কিন ক্রিম, ৬ হাজার ৪৮ পিছ ক্রিম, ২৭৫ কেজি চকলেট, ১ হাজার ২৯৬ পিছ স্টার ফেইসওয়াশ জব্দ করা হয়। যার বাজারমুল্য ১কোটি ৩৪ লাখ ১৬,৮২০ টাকা।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)