আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

কুলাউড়ায় কোটি টাকার জাল নোট ও নকল অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কুলাউড়ায় কোটি টাকার জাল নোট ও নকল অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রায় ১ কোটি টাকা মূল্যের দেশি-বিদেশি জাল নোট ও নকল অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৯। সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান এলাকায় এ অভিযান চালানো হয়। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সময় কুলাউড়াকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- সম্মান এলাকার মোক্তাদির আলীর (৩৪) বাড়িতে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। খবরের ভিত্তিতে র‍্যাব-৯ এর সিপিসি-২ মৌলভীবাজার ও সদর কোম্পানি সিলেটের যৌথ দল রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালায়।

অভিযানে মোক্তাদিরের ঘরের ওয়ারড্রব থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের দেশি ও ৬০ লাখ টাকা মূল্যের বিদেশি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া আসল সদৃশ ৫টি নকল বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড নকল গুলিও উদ্ধার করা হয়। অভিযানে মোক্তাদির আলীকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাবের ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির জানায়- গত তিন মাস ধরে বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে অনলাইনের মাধ্যমে জাল টাকা ও নকল অস্ত্র কিনে আগ্রহী ক্রেতাদের কাছে বিক্রি করতো। ভিডিও কলের মাধ্যমে নকল অস্ত্র ও টাকা দেখিয়ে আসল বলে বিশ্বাসযোগ্যতা অর্জন করতো।

অনেক সময় নকল কুরিয়ার স্লিপ দেখিয়ে আগাম টাকা নিয়ে প্রতারণা করতেও সে জড়িত ছিলো। গ্রেপ্তারকৃত মোক্তাদিরের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)