আজ সোমবার | ০২ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু ‘অনৈতিক সম্পর্কের’ জেরে আরবি শিক্ষককে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২ আমি আদালতপাড়ার মানুষ, আপনারা সর্বোচ্চ আইনি সহায়তা পাবেন : অ্যাড. এমরান আহমদ চৌধুরী কুলাউড়ায় বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছোটভাই গ্রেফতার

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চালান আটক

সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চালান আটক

সিলেটের বিভিন্ন সীমান্তে চোরাচালান রোধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই ধারাবাহিকতায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) একাধিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আনুমানিক ১ কোটি ৬১ লাখ ৫ হাজার ৮০০ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে। এবং এই অভিযানের সময় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন জেলার সীমান্তবর্তী এলাকায় প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল বিছনাকান্দি, কালাইরাগ এবং বাংলাজাবার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর আওতাধীন জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ ও বাংলাজাবার বিওপি এলাকাগুলোতে একযোগে অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় অবৈধ শাড়ী, ফুচকা, জিরা, গরু, নিভিয়া বডি লোশন, টমেটো, কম্বল, পিয়াজ, বিড়ি, আপেল, অলিভ ওয়েল, সাবান, চিনি, মাল্টা, আদা, কমলা, কাঁচা হলুদ, মদ ইত্যাদি পণ্য জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও চোরাচালানী পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬১ লাখ ৫ হাজার ৮০০ টাকা। এছাড়াও অবৈধ চোরাচালান মালামাল পরিবহনের অপরাধে ১ জনকে আটক করা হয়েছে।

 

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।’
তিনি আরও জানান, ‘আটককৃত সব চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হবে।’

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)