আজ রবিবার | ২২ মার্চ ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আটক সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ইয়াবা, মদসহ ৩ জন ও সাজা পরোয়ানার অপর আরেকজন গ্রেফতার বিয়ানীবাজারে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় তসবিহ সহ পুরস্কৃত শিশু- কিশোর ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়

আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি প্রবাসী

আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি প্রবাসী

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম সোনা জিতেছেন মনসুর আহমেদ নামে এক বাংলাদেশি প্রবাসী। এই ২৫০ গ্রাম সোনার দাম বাংলাদেশি অর্থে ৪০ লাখ টাকার সমান।

 

সংবাদমাধ্যম গালফ নিউজ রোববার (২৬ অক্টোবর) জানিয়েছে, মনসুর প্রথমবারের মতো ‘বিগ টিকিটের’ লটারি কিনেছিলেন। আর প্রথমবারেই কপাল খুলেছে তার।

মনসুর আমিরাতের দুবাইয়ে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন। সেখানে চার বছর ধরে আছেন তিনি। তার পরিবার বাংলাদেশেই থাকে।

তিনি তার কয়েকজন কাছের বন্ধুর সঙ্গে এই টিকিটটি কেনেন। এখন তারা সবাই এগুলো নিজেরা ভাগ করে নেবেন।

 

সোনা জেতা মনসুর বলেন, সামাজিকমাধ্যমে প্রথমে বিগ টিকিটের লটারির কথা জানতে পারি, এরপর আমরা ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ বানাই ও লটারির টিকিট কিনি। প্রথমবারের মতো টিকিট কিনেই জিতেছি। আমরা সবাই খুবই খুশি ও কৃতজ্ঞ। এটি এমন অভিজ্ঞতা যা আমরা কখনো ভুলবো না।

১০ বন্ধুর সবার সঙ্গে এই সোনা সমানভাগে ভাগ করে নেবেন জানিয়ে মনসুর বলেন, আমরা সোনা ভাগ করে নেব এবং টিকিট কিনে যাবো বলে পরিকল্পনা করেছি।

সূত্র: গালফ নিউজ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)