আজ রবিবার | ২২ মার্চ ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আটক সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ইয়াবা, মদসহ ৩ জন ও সাজা পরোয়ানার অপর আরেকজন গ্রেফতার বিয়ানীবাজারে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় তসবিহ সহ পুরস্কৃত শিশু- কিশোর ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে এ জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলার ঢাকা দক্ষিণ বাজারে মিতালী ফুডস নামক বেকারিকে গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই অবৈধভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক/চিহ্ন ব্যবহার করার অপরাধে 'বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ এর ১৫ (১) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

আরেক অভিযানে একই বাজারের ফেমাস বেকারিকে উৎপাদিত পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এ গরমিল থাকায় একই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।

এ দুটি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ করার জন্য প্রতিষ্ঠান গুলোকে বিশেষভাবে সর্তক করা হয়।

পৃথক দুটি অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড ট্রেনিং ইনস্টিটিউট (বিএসটিআই), বিভাগীয় কার্যালয়, সিলেট এর একটি টিম, বাজার কমিটির সদস্যরা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

সিলেট টুডে

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)