আজ মঙ্গলবার | ০৩ ফেব্রুয়ারি ২০২৬

 শিরোনাম
দীর্ঘ তিন যুগ বৈরাগীবাজারে চিকিৎসা সেবা দিয়ে নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন দীর্ঘ তিন যুগ সেবা দানকারী পল্লী চিকিৎসক নিরঞ্জন কুমার (কালা বাবু) পরলোকগমন সিলেটসহ সারা দেশে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ আবারও সড়ক দুর্ঘটনায় বিয়ানীবাজারের তরুণের মৃত্যু বিভেদ ভূলে একসাথে প্রচারে আরিফ-মুক্তাদির, বিএনপিতে ঐক্যের বার্তা পা হারানো যুবককে কৃত্রিম পা উপহার দিলেন সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন সিলেট-২: বিভেদ ভুলে একসাথে লুনা ও হুমায়ুন অনুসারীরা পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে, বয়কট করবে ভারত ম্যাচ উন্নয়নের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, তারেক রহমান আমাকে অত্যন্ত স্নেহ করেন : এমরান চৌধুরী লন্ডনে দূঘর্টনায় ছেলের মৃত্যুর খবরে কানাইঘাটে বাবার মৃত্যু

আবারও টাইগারদের টেস্ট অধিনায়ক শান্ত, থাকবেন ২০২৭ সাল পর্যন্ত

আবারও টাইগারদের টেস্ট অধিনায়ক শান্ত, থাকবেন ২০২৭ সাল পর্যন্ত

 

গুঞ্জন আগেই চাউর হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে সে গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

চলমান ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক থাকবেন শান্ত। ২০২৩ সালে টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর ১৪টি টেস্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে গত জুনে টেস্টের নেতৃত্ব ছেড়ে দেন তিনি।

 

শান্তকে ফের টেস্টের নেতৃত্ব দেওয়ার বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বোর্ড শান্তর নেতৃত্বে আস্থা রাখছে এবং তার নেতৃত্বে লাল বলের ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রাখতে চায়।’

তিনি আরও বলেন, ‘শান্ত নেতৃত্বে যে ধৈর্য, নিষ্ঠা ও টেস্ট ক্রিকেটের গভীর বোঝাপড়া দেখিয়েছে, তা প্রশংসনীয়। তার অধীনে দল ক্রমাগত উন্নতি করছে। নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকলে এই চক্রে দল আরও পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি।’

অধিনায়ক হিসেবে দায়িত্ব অব্যাহত রাখার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে অব্যাহত থাকতে পারা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। বোর্ড আমার প্রতি যে বিশ্বাস ও আস্থা দেখিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এই দায়িত্বের মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)